কড়া নিরাপত্তায় ‘হোলি’ সেলিব্রেশন, মহানগরীতে মোতায়েন অতিরিক্ত পুলিশ

খবর লাইভ : রঙিন উৎসবে শহরের বুকে লাগামহীন অসভ্যতা। মঙ্গলবার দোল উৎসবে অভব‌্যতার অভিযোগে ২১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । আজ বুধবার হোলিতেও কড়া নজরদারি থাকছে লালবাজারের।

দোলের উৎসবে মাতোয়ারা রাজ্য। বুধবার হোলিতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে রঙের সেলিব্রেশন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। রাস্তার পাশাপাশি ঘাট গুলিতে অতিরিক্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়।বুধবার হোলিতেও থাকছে ২৭০০ পুলিশ। গতকাল থেকেই গঙ্গার ঘাটের পাশাপাশি কলকাতার পুকুর এবং সরোবরের ঘাট গুলিতে কলকাতা পুলিশের ডিএমজি দেখা গেছে। এতকিছুর পরও দুর্ঘটনা এড়ানো যায়নি। দোলের দিন রং খেলার পর জলে স্নান করতে নেমে শহরে দুজনের মৃত্যুর খবর এসেছে । পুলিশ সূত্রে জানা গেছে মদ্যপান করে জলে নেমেছিলেন তাঁরা, তাই টাল সামলাতে না পেরে জলের গভীরে তলিয়ে যান।

মঙ্গলবার ছিল সবেবরাত। যেকোনো ধরনের অশান্তি রুখতে সন্ধে থেকে শহরে ছিল ১৩০০ অতিরিক্ত পুলিশ। দোলের দিনই কলকাতার রাস্তায় ডিউটি করেছেন ২৬ জন ডিসি। সবেবরাতের রাতে ছিলেন ৩ জন ডিসি। আজ‌ অর্থাৎ বুধবার সেই একই সংখ্যায় পুলিশ মোতায়েন থাকছে শহরের বুকে। হোলি উপলক্ষে সকাল থেকেই রাস্তায় কলকাতা পুলিশের ডিসিরা । দিন রাত মিলিয়ে ৪৪টি বাইক টহল দেয়। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের মধ্যে দিনে ছিল ২৭টি ও ১৯টি রাতে। এছাড়া শহরে ৫৮টি পিসিআর ভ‌্যান সক্রিয় ছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago