অস্ত্রোপচার করতে নিউজিল্যান্ড পৌঁছালেন যশপ্রীত বুমরাহ

খবর লাইভ : রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘‘অস্ত্রোপচারের জন্য পাঁচ দিন আগে নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছেন যশপ্রীত বুমরাহ।

পিঠের চোটের অস্ত্রোপচার করতে নিউজিল্যান্ড পৌঁছালেন যশপ্রীত বুমরাহ। দু’এক দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার করবেন বিখ্যাত সার্জন রোওয়ান সৌটেন। বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি কর্তৃপক্ষ বুমরাহর পিঠের অস্ত্রোপচারের জন্য এই কিউয়ি অস্থিশল্য চিকিৎসককে চূড়ান্ত করেছেন। এই রোওয়ানের অধীনে থেকেছেন জোফ্রা আর্চার ও শেন বন্ডের মত পেসাররা।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে এক সিরিঞ্জেই ‘গণ ইঞ্জেকশন’! এইচআইভি পজিটিভ কিশোরী

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘‘অস্ত্রোপচারের জন্য পাঁচ দিন আগে নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। চিকিৎসকরা বুমরাহকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়ার পর বোর্ডের পক্ষ থেকে দ্রুত সব ব্যবস্থা করা হয়েছে। দু’এক দিনের মধ্যেই বুমরাহর অস্ত্রোপচার হবে।”

একাধিক রিপোর্ট অনুযায়ী, অস্ত্রোপচারের পর রিহ‍্যাব সারতে সারতে প্রায় ৫-৬ মাস লেগে যাবে বুমরাহের মাঠে ফিরতে। সূত্রের খবর, আইপিএল এবং ভারত যদি বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে সেখান খেলতে পারবেন না বুমরাহ। জানা যাচ্ছে, একদিনের বিশ্বকাপের জন‍্য বুমরাহকে তৈরি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড জোর দিচ্ছে যাতে আগামী অক্টোবর মাসে শুরু হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপে বুমরাহকে নামানো যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago