খবর লাইভ : বড় বিপদের মুখে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জানা যাচ্ছে, যে কোনও সময়েই গ্রেফতার হতে পারেন ইমরান। রবিবার সকাল থেকেই উত্তপ্ত লাহোর-সহ গোটা পাকিস্তান। ইসলামাবাদ পুলিশ ইতিমধ্যে লাহোর পৌঁছে গিয়েছে। কিন্তু নেতার গ্রেফতারি ঠেকাতে মরিয়া ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মীরা। ইমরানের জামান পার্কের বাড়ির সামনে উপস্থিত হাজার হাজার সমর্থক। এদিন দায়রা আদালতের এক বিচারক ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছেন। সেই ফরমান নিয়েই রবিবার লাহোর পৌঁছয় ইসলামাবাদ পুলিশের একটি দল। তাদের সহায়তা করে লাহোর পুলিশ। কিন্তু বাড়িতে ইমরানের খোঁজে পুলিশ তল্লাশি চালালেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ শহরের অভিজাত আবাসনে একাধিক সারমেয় খুন! সরব টলিপাড়ার কলাকুশলীরা
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না দিয়েই মোটা দামে বিক্রি করে দিয়েছেন। আর সেকারণেই পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান গত বছরের অক্টোবর মাসে ইসলামাবাদ হাই কোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তার পর থেকে এই মামলার একাধিক শুনানিতে উপস্থিত থাকেননি ৭০ বছর বয়সি পিটিআই নেতা। সেই কারণেই এবার ফরমান নিয়ে একেবারে ইমরানের দোরগোড়ায় ইসলামাবাদ পুলিশ।
এদিন ইসলামাবাদ পুলিশ টুইট করে জানিয়েছে, লাহোর পুলিশের সঙ্গে একযোগে তাঁরা অভিযানে নেমেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা জামান পার্কের সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকতে পারেননি কারণ পিটিআই নেতা ফওয়াদ চৌধুরির ডাকে জামান পার্কের আশপাশে ভিড় করেছেন ইমরান অনুগামীরা। আর পুলিশ ইমরানের বাড়িতে প্রবেশ করতে গেলেই রাস্তায় শুয়ে পড়ছেন সমর্থকরা।
উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বর মাসে পাকিস্তানে ইমরান খানকে নিশানা করে গুলি চালানো হয়। দুর্ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়েছিল পাকিস্তানে। তবে অল্পের জন্য বেঁচে যান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সেই ইমরান খানকে নিজেদের হেফাজতে নিতে তৎপর পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…