খবর লাইভ : দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাত্রা আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট৷ বরং মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য অনুব্রত মণ্ডলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি বিবেক চৌধুরী৷
অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কার্যত বাধা রইল না ইডি’র। তবে শর্তও দেওয়া হয়েছে। বিচারপতি জানান, কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনও হাসপাতালের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিলে তারপরে ইডি তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে। ফিট সার্টিফিকেট মিললেই দিল্লি যাওয়া নিশ্চিত অনুব্রতর। সেক্ষেত্রে তাঁকে বিমানে নিয়ে যাওয়া হতে পারে। দিল্লি এবং কলকাতা, দুটি হাই কোর্টেও তিনি একই আবেদন জানানোর জন্য তাঁকে বিচারপতি ১ লক্ষ টাকা জরিমানা করেন।
শনিবার ওই মামলার শুনানিতে অনুব্রতের আইনজীবী জানিয়েছিলেন তাঁর মক্কেল অসুস্থ। যার প্রেক্ষিতে ইডির আইনজীবী জানান, প্রয়োজনে দিল্লির এমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অনুব্রতের। সব পক্ষের সওয়াল-জবাবের পর আদালতের নির্দেশ, অনুব্রতের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। পাশাপাশি আকাশপথে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে। তার আগে রাজ্যের কোনও কেন্দ্রীয় হাসপাতালে কেষ্টর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। প্রসঙ্গত, দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত। শনিবার আদালতে শুনানি চলাকালীন তৃণমূল নেতার আইনজীবী জানান, শারীরিক ভাবে অনুব্রত অসুস্থ। যার প্রেক্ষিতে ইডি জানায় প্রয়োজনে দিল্লি এমসে চিকিৎসার বন্দোবস্ত হবে অনুব্রতের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…