চিনের ‘বাড়বাড়ন্তে’ লাগাম! জি ২০-র মঞ্চেই ‘হুঁশিয়ারি’ কোয়াড গোষ্ঠীর

খবর লাইভ : সন্ত্রাসবাদ ইস্যুতে এবার চিনকে কড়া বার্তা দিল কোয়াড গোষ্ঠী। শুক্রবার দিল্লিতে জি ২০ বৈঠকের মধ্যেই কিছুটা সময় বের করে আলোচনায় বসেন কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা। আর সেই বৈঠকেই নাম না নিয়ে চিনকে আক্রমণ করল গোষ্ঠীর সদস্যরা। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে নিয়েই গঠিত ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ বা কোয়াড জোট। তবে বিশ্লেষকদের মতে, মূলত চিনের বাড়বাড়ন্তকে সামনে রেখেই একজোট হয়েছে চারটি দেশ।

শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অংশ নেন জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। আর সেই বৈঠক থেকেই কড়া বার্তা দেওয়া হয় চিনকে। উল্লেখ্য, চিনের বর্তমান গতিবিধি বেশ চিন্তায় রাখছে ভারত সহ অন্যান্য দেশকে। পাশাপাশি তালিবান প্রত্যাবর্তনের পর থেকেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা ভারতের চিন্তা বাড়াচ্ছে। তবে তার থেকেও বেশি চিন্তা বাড়ছে ‘এলএসি’ বরাবর চিনা সৈন্যদের উপস্থিতি। আর সেকারণেই রাফালের ঘাঁটি হরিয়ানার আম্বালা ও পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা ও হাসিমারায় তৈরি করা হয়েছে।

পাশাপাশি অরুণাচল প্রদেশ সীমান্তে মোতায়েন হয়েছে অত্যাধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র। ফলে ভারতও যে কোনও অংশে কম নয় এবং তারাও যে পাল্টা আক্রমণ শানাতে প্রস্তুত তাও এদিনের বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়। আর জি ২০ বৈঠকের মাঝেই কোয়াড গোষ্ঠীর কড়া বার্তা বেশ খানিকটা ‘ব্যাকফুটে’ ফেলল চিনকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago