খবর লাইভ : মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বরাবরই চিন্তাশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথে হেঁটেই মহিলা ও শিশুদের নিরাপত্তা বাড়াতে বদ্ধপরিকর রাজ্য সরকার। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এবার রাজ্যের গণপরিবহণের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন। এবার থেকে সমস্ত বেসরকারি বাস ও মিনিবাসে বসাতে হবে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। ইতিমধ্যে রাজ্য পরিবহণ দফতরের তরফে জারি হয়েছে নির্দেশিকাও। আগামী ৩১ মের মধ্যেই সমস্ত বাস ও মিনিবাসে বসাতে হবে প্যানিক বাটন। পাশাপাশি পরিবহণ দফতরের তরফে নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ মের মধ্যে ডিভাইস না বসালে দেওয়া হবে না গাড়ির ফিটনেস সার্টিফিকেটও। তবে সরকারের এমন উদ্যোগে খুশি রাজ্যবাসী।
জানা গিয়েছে, দুর্ঘটনার হার কমাতে এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা বাড়াতেই বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি যে কোনও অবস্থাতেই বাসকে সহজে ট্র্যাকিং করতে এই ডিভাইস বিশেষ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। যাত্রীরা যেকোনও সমস্যায় পড়লে বাসে থাকা ওই বোতামটি চাপলেই সমস্যার হাত থেকে মিলবে মুক্তি। ইতিমধ্যে পরিকল্পনা কার্যকর করতে পরিকাঠামো গঠনের কাজ জোরকদমে শুরু হয়েছে বলে রাজ্য পরিবহণ সূত্রে খবর। পাশাপাশি জানা গিয়েছে, ডিভাইস বসানোর খরচ কমাতে আরও কয়েকটি সংস্থাকে যুক্ত করতে চায় পরিবহণ দফতর। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে বলেও খবর। ইতিমধ্যে ১২টি সংস্থাকে ডিভাইস বসানোর লাইসেন্স দিয়েছে রাজ্য।
তবে প্রথমে ঠিক হয়েছিল আগামী ৩১ মার্চের আগেই সমস্ত বাস ও মিনি বাসে প্যানিক বাটন বসানোর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরে দু’মাস বাড়ানো হয় মেয়াদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…