আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল!

খবর লাইভ : প্রাথমিক, নবম-দশম এর পর এবার আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল প্রকাশ্যে! চলতি সপ্তাহেই আদালতে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানাবে, এসএসসির ওয়েবসাইটে থাকা নম্বরের সঙ্গে মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর নম্বরে ফারাক।অথচ এই মেধা তালিকার ভিত্তিতেই নিয়োগের কথা ছিল।আদালতের নির্দেশে তালিকা খতিয়ে দেখতেই প্রকাশ্যে এল গরমিল।

কী দেখা গেল ? সেখানেও মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর খাতা ও স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের নম্বরে ! এসএসসি সূত্রে জানা গিয়েছে, ১৪ হাজার মেধা তালিকা তৈরি হয়েছিল। সেই মেধা তালিকাতেই রয়েছে এমন বহু প্রার্থীর নাম। যদিও এখনও পর্যন্ত আপার প্রাইমারিতে কোনও নিয়োগ হয়নি। এই মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগ হওয়ার কথা ছিল। ২০১১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগে জন্য। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার আগে পরীক্ষা করতে গিয়েই ধরা পড়েছে এই গরমিল।
আসলে দীর্ঘ আট বছর ধরে চলছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। যেভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তাতে আপার প্রাইমারি নিয়ে বাড়তি সতর্ক এসএসসি।প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার আগে বেশ কয়েক দফা পরীক্ষা করতে সময় নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিশেষত একাডেমিক স্কোর, টেটের প্রাপ্ত নম্বরের নিরিখে আরও কয়েক দফা চেকিং করেছে কমিশন।
এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশে মেধাতালিকা বাতিল করে নতুনভাবে প্রসেসিং শুরু হয়। আদালত নির্দেশ দেয় ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু কমিশনের নানান জটিলতায় তা করা সম্ভব হয়নি।এবার ফের ওএমআর শিটে গরমিল মেলায় সেই প্রক্রিয়া বিশ বাঁও জলে বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago