খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে মানিক ভট্টাচার্যকে। গ্রেফতারির পর ইডি সাপ্লিমেন্টরি চার্জশিট দেয়। সেখানে তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের নাম ছিল। এর পর বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন শতরূপা ও শৌভিক।
আরও পড়ুনঃ জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ধর্না দিলেই ২০ হাজার টাকা জরিমানা!
এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে তাঁর মামলার শুনানি রয়েছে।
বুধবার আদালতে আগাম জামিনের আবেদন জানান দু’জনেই। যদিও সেই আবেদন খারিজ করে দেন বিচারক। মানিকের স্ত্রী, পুত্রের আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁর মক্কেলরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। তাঁদের গ্রেফতার করে আনতে হয়নি। তদন্তেও সহযোগিতা করছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি বলেও আদালতে জানান আইনজীবী। যদিও বিচারপতি কোনো মুক্তি মানতে চাননি। তিনি জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…