খবর লাইভ : উইমেন্স প্রিমিয়র লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম ম্যাচ ৪ মার্চ।ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর উইমেন্স প্রিমিয়র লিগের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে।বিসিসিআই জানিয়েছে, মেয়েদের আইপিএলের টিকিটের ন্যুনতম মূল্য বেশ কম। অনেকেই মনে করেছিলেন যে লিগের প্রথম মরশুমে দর্শদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হতে পারে।কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বিসিসিআই জানিয়েছে, টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু।
আসলে উইমেন্স প্রিমিয়র লিগে দর্শক টানতে ভারতীয় ক্রিকেট বোর্ড টিকিটের মূল্য এতটা কম রেখেছে বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন দর্শকরা।
বিসিসিআই জানিয়েছে,গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ২৬ মার্চ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ফাইনাল। সব ম্যাচ হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। লিগ পর্যায়ে মোট ২০টি এবং ২টি প্লে-অফ ম্যাচ হবে। বলিউডের দুই নায়িকা কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…