মেসিকে ভোট দিয়ে রিয়াল সমর্থকদের রোষে আলাবা !

খবর লাইভ : সমস্যার সম্মুখীন ডেভিড আলাবা। অস্ট্রিয়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ করে যে এমন সমস্যায় পড়বেন বোধহয় নিজেও ভাবেননি। এমন পরিস্থিতি যে এখন ‘চাকরি’ যাওয়ার উপক্রম হয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের।

রিয়াল সমর্থকেরা রীতিমতো ক্ষুব্ধ। তাদের বক্তব্য, তিনি কেন ক্লাবের সতীর্থ করিম বেনজেমাকে ‘প্রথম পছন্দ’ না রেখে লিওনেল মেসিকে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তাঁকে হেনস্থা করছেন রিয়ালের বহু সমর্থক। তারা দাবি তুলেছেন, আলাবাকে ক্লাব থেকে বের করে দেওয়ার।জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা। এই ভোটাভুটির তালিকা অনুষ্ঠান শেষে প্রকাশও করা হয়। প্রতিবছরই এই তালিকা নিয়ে কোনও না কোনও বিতর্ক তৈরি হয়।
মেসিকে ভোট দিয়ে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা পড়েছেন বেজায় বিপদে। তাঁর ভোট পছন্দ হয়নি রিয়াল মাদ্রিদ ভক্তদের। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ২০ হাজার মন্তব্য পড়েছে, যার অধিকাংশই তাঁকে ভর্ৎসনা করে। সমর্থকেরা তাঁকে রিয়াল থেকে বের করার জন্য রীতিমতো হ্যাশট্যাগ আন্দোলন শুরু করে দিয়েছেন। ভোটে আলাবার প্রথম পছন্দ মেসি। ব্যালন ডি’অরজয়ী বেনজামাকে তিনি রেখেছেন তাঁর পছন্দের দুই নম্বরে। তৃতীয় হচ্ছেন কিলিয়ান এমবাপে।
আলাবা অবশ্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, সিদ্ধান্তটি তাঁর একার নয়। অস্ট্রিয়া জাতীয় দলে তাঁর সতীর্থদের সঙ্গে আলোচনা করেই তিনি মেসিকে ভোটে প্রথম পছন্দে রাখেন। এটা অস্ট্রিয়া দলের সব সদস্যের সম্মিলিত সিদ্ধান্ত। বেনজেমা সম্পর্কে তিনি বলেছেন, ‘করিম তো জানেই, অন্যরাও ভালো করেই জানেন, তাকে খেলোয়াড় হিসেবে আমি কতটা উঁচুতে রেখেছি। আমি সব সময়ই বলি, করিম বিশ্বের সেরা স্ট্রাইকার। কোনও সন্দেহ নেই, সে বিশ্বের সেরা হয়েই থাকবে।’ আলাবা যাই যুক্তি দিন না কেন, রিয়াল মাদ্রিদ ভক্তদের তাতে রাগ কমার চিহ্ন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago