খবর লাইভ: অস্বস্তি কিছুতেই যাচ্ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির দায়ে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত। অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করেছেন। তার মধ্যে সৌদি আরবের রাজার দেওয়া একটি ঘড়ি বিক্রি করেছেন ৩০ লক্ষ ডলারে। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দেশের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশি উপহার বিক্রির অভিযোগ সত্যি বলে জানায় এফবিআই। আর তার পরেই ইমরান খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হেঁটেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানকে বরখাস্ত করার কথাও জানিয়েছিল কমিশন। এদিন ওই মামলাতেই ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
তোশাখানা মামলায় অস্বস্তি বাড়লেও নির্বাচন কমিশনের কার্যালয়ে দাঙ্গা বাঁধানো এবং দলীয় তহবিলে বিদেশি চাঁদা অনুদান সংক্রান্ত দুই মামলায় স্বস্তি পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দুই মামলাতেই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে ইসলামাবাদের দুই আদালত। এদিন আদালতে সশরীরে হাজিরা দিয়ে জামিন পান পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…