খবর লাইভ : অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। একটি নির্দিষ্ট কগনিটিভ এবিলিটির কথা মাথায় রেখে এটা করা হচ্ছে। প্রথম ব্যাচের জন্য শুধু ব্যারাকপুরেই অগ্নিবীরের রিক্রুটমেন্ট ব়্যালি হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে ৪০০ জন অগ্নিবীরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। ২৩-২৪ অর্থবর্ষের নিয়োগ শুরু হবে ১ এপ্রিল থেকে।
এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। তবে এই বদল শুধুমাত্র অগ্নিবীর নয়, সার্বিকভাবে পার্মানেন্ট রিক্রুটমেন্টের জন্যও। একটি নির্দিষ্ট কগনিটিভ এবিলিটির কথা মাথায় রেখে এটা করা হচ্ছেজানা গিয়েছে।জানা গিয়েছে, অগ্নিবীরের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বাংলার ৮টি সেন্টার, ওডিশার ৭টি সেন্টার এবং সিকিমের ১টি সেন্টারে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ঢুকে– www.joinindianarmy.nic.in।
মেজর জেনারেল করণ সিং, ভিএসএম, জোনাল রিক্রুটিং অফিসার জানিয়েছেন, অগ্নিবীরের ২টি ব্যাচের জন্য মোট ৫টি রিক্রুটমেন্ট ব়্যালি হয়েছে এ রাজ্যে। আগের নিয়োগ প্রক্রিয়ার চেয়ে অগ্নিবীরের আবেদন সংখ্যায় অনেক বেড়েছে।জানা গিয়েছে, টিসিএস গোটা দেশ জুড়ে এই অনলাইন পরীক্ষা কনডাক্ট করবে। হেডকোয়ার্টার রিক্রুটিং জোন হবে কলকাতা। ৯৪ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে অগ্নিবীরেরর জন্য। সাধারণভাবে রিক্রুটমেন্ট ব়্যালির জন্য ৮০-৮৫ হাজার আবেদন আসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…