খবর লাইভ : নিউজিল্যান্ডের টিম সাউদি। ব্যাট হাতে টপকে গেলেন টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির একটি নজির। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৪৯ বলে ৭৩ রানের ইনিংস খেলে সাউদি টপকে গেলেন ধোনিকে।
নিউজিল্যান্ডের অধিনায়কের ৭৩ রানের ইনিংসে আছে ৫টি চার এবং ৬টি ছক্কা। তাঁর দাপুটে ব্যাটিংয়ের সুবাদেই তিনি টপকে গিয়েছেন ধোনি-সহ তিন ক্রিকেটারকে। এই ইনিংসে ৬টি ছক্কা মেরেছেন তিনি। টেস্ট ক্রিকেটে সাউদির ছয়ের সংখ্যা হল ৮২টি। টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়কের মোট ছয়ের সংখ্যা ৭৮টি।
ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং পাকিস্তানের মিসবা উল হককেও টপকে গিয়েছেন তিনি।
টেস্টে পিটারসেন এবং মিসবার ছক্কার সংখ্যা ৮১। আর একটি ছক্কা মারলে সাউদি টপকে যাবেন আরও দুই প্রাক্তন ক্রিকেটারকে। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। সাউদির মতোই টেস্ট ক্রিকেটে তাঁদের ৮২টি করে ছক্কা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…