খবর লাইভ : সকাল ১১টা থেকে গ্রেফতার থেকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মদ কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় এক আমলার বয়ান রেকর্ড করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনিই জানান সিসোদিয়ার আবগারি নীতির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দিনভর জিজ্ঞাসাবাদের পরে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।
দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় মণীশ সিসোদিয়ার। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু কিছুটা সময় চেয়ে নেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সেই মতো রবিবার ফের তাঁকে ফের তলব করা হয়। এর আগে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিসোদিয়া। তাঁর বাড়িতেও হানা দিয়ে ১৪ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এদিন, জিজ্ঞাসাবাদের আগে গ্রেফতার আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাদের অভিযোগ, সিসোদিয়ার জবাবে অসঙ্গতি আছে। তাঁরা সিসৌদিয়ার পরিবারের দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…