অ্যাডিনোর দাপট! ফের রাজ্যে মৃত ২ শিশু

খবর লাইভ : রাজ্যে ফের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু।রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দেড়বছরের একটি শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। কল্যাণীর মাঝের চরের বাসিন্দা ওই শিশুকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে দিনচারেক আগে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়েছিল।

আরও পড়ুনঃ কুলপিতে হুগলি নদীতে ডুবছে বাংলাদেশী বার্জ! কিন্তু কেন?

অন্যদিকে, শনিবার রাতে ৯ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয় বি সি রায় শিশু হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাডিনো ভাইরাস।যদিও মৃত শিশুর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময় না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই একরত্তির।
হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে চলতি মাসের ২ তারিখ প্রথম জ্বর নিয়ে ভর্তি করা হয় বি সি রায় শিশু হাসপাতালে। ১১ তারিখ ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না একরত্তির। এরপর ফের বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই শিশুকে। কিন্তু অভিযোগ সেদিন শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখেও ছেড়ে দেয় হাসপাতাল। এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে।
অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, ‘হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। শিশুদের জন্য পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রস্তুত রাখতে হবে। শিশুবিভাগে পর্যাপ্ত বেড রাখতে হবে। শিশু বিভাগ না থাকলে তৈরি করতে হবে’। এমনকি শিশুর জ্বর-সর্দি-কাশি থাকলে এবং শ্বাস-প্রশ্বাসে অস্বস্তি থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago