খবর লাইভ :আমেরিকার হাতে খতম হওয়া ইরানের শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে। এমনটাই জানালেন ইরানের সামরিক সংস্থা ‘রেভোলিউশনারি গার্ডস এরোস্পেস ফোর্স’-এর প্রধান আমিরালি হাজিজাদেহ।
রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের উপর আরও আগ্রাসী হতে রুশ সেনার হাতে ড্রোন তুলে দিয়েছে ইরান। রাশিয়া সেই ড্রোন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সে দেশের বহু সরকারি আবাসন ধ্বংস করতে ব্যবহার করেছে। তার পর থেকেই পশ্চিমি দেশগুলির ‘নেকনজর’ পড়েছে ইরানের উপর। সম্প্রতি ১৬৫০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান।
আমিরালি বলেন, ‘‘১৬৫০ কিলোমিটার পাল্লার একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্রাগারে জায়গা পেয়েছে।’’
সোলেমানি হত্যার আসল দায় ট্রাম্পের ছিল বলে জানিয়ে তিনি বলেন, ‘‘ঈশ্বরের ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। হত্যা করতে চাই আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পিওকেও। যে সামরিক কমান্ডাররা সোলেমানিকে হত্যার আদেশ জারি করেছিলেন, তাঁদেরও হত্যা করা উচিত।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…