এটাই আইএসএলে লাল-হলুদের সেরা মরশুম, ডার্বির আগে কনফিডেন্ট স্টিফেন

খবর লাইভ : শনিবার মহারণ। আইএসএলের ফিরতি ডার্বি। প্লে-অফের ওঠা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামছে দশম স্থানে থাকা ইস্টবেঙ্গল এফসি। মর্যাদার মেগা ম্যাচের আগের দিন ময়দানের ছবিটা দেখে বোঝার উপায় নেই কয়েক ঘণ্টার মধ্যে বাঙালির চিরকালীন বড় ম্যাচ যুবভারতীতে। ম্যাচের ২৪ ঘণ্টা আগে যুবভারতীতে দুই প্রধানের জন্য নির্ধারিত টিকিট কাউন্টারের সামনে উৎসাহী সমর্থকদের চোখে পড়লনা। ময়দানে ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবেও দেখা যায়নি সেই চেনা ছবিটা।

এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। হোম ম্যাচ লাল-হলুদের। লাল-হলুদের লগ্নিকারী সংস্থার টিকিট বণ্টন নিয়ে গত কয়েকদিন ধরেই অসন্তোষ ধরা পড়েছে সর্বস্তরে। এর সঙ্গে যোগ হয়েছে, লাল-হলুদ সমর্থকদের একটা বড় অংশের ‘বয়কট ডার্বি’ স্লোগান। সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাশট্যাগ ডার্বি বয়কট’ প্রচার চলছে। এত ক্ষোভ, অসন্তোষ সত্ত্বেও শনিবাসরীয় সন্ধ্যায় নাকি ভরা যুবভারতী দেখা যাবে, এমনটাই দাবি করছেন ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল কর্তারা।

সমর্থকদের ক্ষোভ, হতাশাকে গুরুত্ব দিতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। বললেন, ‘‘আমরা প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি ঠিকই। পয়েন্ট টেবলে ১০ নম্বরে থাকলেও এটাই কিন্তু আমাদের সেরা মরশুম। তাই আমি সমর্থক হলে ডার্বি দেখতে মাঠে আসতাম। দলের স্বার্থে মাঠে যেতাম। গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে হলে গ্যালারির সমর্থন প্রয়োজন। জানি না, ইদানীং সমর্থকরা কেন মাঠে আসছে না। এর পিছনে রাজনীতি আছে কি না, সেটাও জানি না।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago