ঊর্ধ্বমুখী পিঁয়াজ! রফতানি বন্ধের পথে একাধিক দেশ

খবর লাইভ : ফের দাম বাড়ছে পিঁয়াজের। রাষ্ট্রসংঘ ও বিশ্ব ব্যাংকের তরফে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই পিঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম লাফিয়ে বাড়বে। বর্তমানে গোটা বিশ্ব খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে হু হু করে দাম বাড়ছে পিঁয়াজের। আর আচমকা এমন মূল্যবৃদ্ধির ফলে পিঁয়াজের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে সবজি রফতানি বন্ধের পথেই হাঁটতে শুরু করেছে।

উল্লেখ্য, তুরস্ক , মরক্কো, কাজখস্তান সহ একাধিক দেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারা আপাতত সবজি রফতানি স্থগিত রাখতে চলেছে। আর সেই পথে পা-ও বাড়িয়েছে তারা। জানা গিয়েছে, নিজেদের দেশের জন্য পর্যাপ্ত সবজি মজুত রাখতেই এই সিদ্ধান্ত। তার জেরে নানা দেশেই সবজির অভাব চোখে পড়ছে। পাশাপাশি ব্রিটেনের বেশ কিছু দোকানে সবজি কেনার নির্দিষ্ট পরিমাণও বেঁধে দেওয়া হয়েছে।

তবে কেন আচমকা সবজির আকাল দেখা দিল আন্তর্জাতিক বাজারে? এর নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ। একদিকে যেমন রয়েছে, গত মরশুমে স্পেন ও আফ্রিকার একাধিক অংশে প্রবল খরা তো অন্যদিকে রয়েছে পাকিস্তানের বন্যা ও মধ্য এশিয়ার প্রবল ঠাণ্ডা। পাশাপাশি রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরও। সবমিলিয়ে কৃষিকাজ ব্যহত হয়েছে এবং তার জেরেই মাত্রা ছাড়িয়েছে সব জিনিসের দাম। তবে ইতিমধ্যে সবজি খাওয়া কমিয়ে দিতে শুরু করেছেন নানা দেশের মানুষ। আগামী দিনে কতখানি ভয়াবহ আকার নেবে সবজির সমস্যা, তা নিয়ে আশঙ্কিত গোটা বিশ্ব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago