খবর লাইভ : রায়পুরে শুক্রবার থেকে শুরু হতে চলেছে কংগ্রেসের তিন দিনের প্লেনারি অধিবেশন। তবে অধিবেশনের প্রথম দিনই দলের গুরুত্বপূর্ণ একটি বৈঠকে উপস্থিত থাকছেন না সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। অনুপস্থিত থাকতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রাও।
কী আলোচনা হবে ওই বৈঠকে ? গুরুত্বপূর্ণ এই বৈঠকে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে এই বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খড়্গে। সনিয়া-রাহুলরা চান, দলের সর্বোচ্চ পর্যায়ে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিন খড়্গেই।
কংগ্রেসের ৮৫ তম প্লেনারি বৈঠকে অবশ্যে একাধিক বিষয়ে আলোচনায় বসবেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। সারা দেশ থেকে ১৫ হাজার প্রতিনিধি যোগ দেবেন এই অধিবেশনে।
আরও পড়ুনঃ এবারের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শেষ হল নির্বিঘ্নেই
২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের রণকৌশল এবং বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলির সঙ্গে জোটের রফাসূত্র কী হবে, তা নিয়েও আলোচনা হবে এই ৩ দিনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…