চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন লুকাকু !

খবর লাইভ : বদলি হিসেবে মাঠে নামেছিলেন রোমেলু লুকাকু। আর তার গোলেই পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের সম্ভাবনা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে রাখল ইন্টার মিলান। ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি পেয়েছে তারা।

সান সিরোতে ইন্টার মিলান আধিপত্য বিস্তার করে খেলেছে। সুযোগ পেয়েছিল পোর্তোও। তবে ম্যাচের অধিকাংশ সময় কখনো নিজেদের ফিনিশিং ব্যর্থতায় আবার কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে গোল পায়নি তারা।

আরও পড়ুনঃ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও তাজিকিস্তান
শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে গোল করে ইন্টারের মুখে হাসি ফুটিয়েছেন বেলজিয়ান তারকা লুকাকু।
তবে পোর্তোকে রুখে দেওয়ার কৃতিত্ব দিতে হবে ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। পোর্তোর জাইদু সুনাসিও এবং মেহদি তারেমির দারুণ দুটি প্রচেষ্টা ফিরিয়ে দিয়েছেন ওনানা। ম্যাচে পোর্তোর অবশ্য বিপর্যয় বেড়েছে আরও একটি কারণে। লুকাকুর লক্ষ্যভেদের আগেই ১০ জনের দলে পরিণত হয় পোর্তো। লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ওতাবিও।
এর আগে এডিন জেকোর বদলে লুকাকু মাঠে নামেন ম্যাচের ৫৮ মিনিটে। লুকাকু মাঠে নামতেই ম্যাচের চেহারা বদলে। যার ফল আসে ৮৬ মিনিটে। লুকাকুর প্রথম চেষ্টা পোস্টে লেগে ফিরে আসার পর দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন সাবেক চেলসি তারকা। আর তাঁর এই গোলই এখন ইন্টারকে শেষ আটে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
গোল করে দলের জয় নিশ্চিত করলেও, একক কৃতিত্ব নিতে চান না লুকাকু তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়। আমি ব্যক্তিবাদী নই। আমার মনোযোগ থাকে ইন্টারের জন্য সেরাটা দেওয়াতে। আমি দলের জয়ে আনন্দিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago