প্রেসিডেন্সি জেলের সুপারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের! কেন জানেন ?
খবর লাইভ : বিকাশ মিশ্র মামলায় হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার।বৃহস্পতিবার জেল সুপারকে ভর্ৎসনা করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র বড় ব্যবসায়ী। ইচ্ছাকৃতভাবে তাকে হাসপাতালে পাঠিয়ে তদন্ত প্রভাবিত করতে চেয়েছেন সুপার।
বিচারপতি আরও বলেন, ‘আপৎকালীন পরিস্থিতি ছাড়া অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। এই নির্দেশ আদালতের তরফে আগে দেওয়া হয়েছিল । জেলে পাঠানোর পর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্ডে না পাঠিয়ে জেল হাসপাতালে ব্যবস্থা করে দিয়েছেন। জেল সুপারের উচিত আইন মেনে চলা, যাতে বাকিরা তাকে অনুসরণ করতে পারেন,অথচ তিনি সেটাই অমান্য করেছেন। জেলের প্রধানের এমন ভূমিকা দেখে আদালত চোখ বুজে থাকতে পারে না।’
বিচারপতির ভর্ৎসনার পর নিঃশর্ত ক্ষমা চান প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সুপারকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। ৪৮ ঘণ্টার মধ্যে জরিমানা না দিলে ৭ দিনের জেল খাটতে হবে প্রেসিডেন্সি জেলের সুপারকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…