খবর লাইভ : আজ ছিল প্রথম পরীক্ষা।বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস।কিন্তু পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।যাওয়ার পথে অর্জুনের উপর হামলা চালায় দলছুট হাতি।
বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হামলায় গুরুতর জখম হয় অর্জুন। তাকে নিয়ে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের সদস্যেরা। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় অর্জুনের। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বনকর্মী এবং পুলিশকর্মীরা। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, তিনি শোকাহত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…