খবর লাইভ : তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প এখনও টাটকা। এখনও চলছে উদ্ধারকাজ।তারইমধ্যে বৃহস্পতিবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং পূর্ব তাজিকিস্তান। যদিও এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুনঃ দেউলিয়া পাকিস্তানে ৮০০ টাকার কফি খেতে লম্বা লাইন,দুধ কিনতে হাহাকার !
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তানের মাটি কেঁপে ওঠে।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শকে কেঁপে ওঠে ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। দ্বিতীয় কম্পনের কিছু ক্ষণ পর আবার একটি আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। জানা গেছে, এর কেন্দ্রস্থল আফগানিস্তান ও চিনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে এলাকা। অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দিয়ে ঘেরা। এখানে সাধারণ মানুষের বসবাস একেবারেই কম। তাই ভূমিকম্পের তীব্রতা অনেক থাকলেও জায়গাটি কম জনবহুল এবং ফাঁকা থাকার কারণে বড় বিপদ এড়ানো গেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…