খবর লাইভ :চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল দু’বার হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে।যদিও এ বার প্রি-কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল।বলা যেতে পারে দুই দলের সমর্থকদের মধ্যে সম্পর্ক আদায় কাঁচকলা। পুরনো শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার ফন্দি খুঁজছিলেন লিভারপুলের সমর্থকরা।যার নিট ফল, ম্যাচের আগের রাতে বিপক্ষের ফুটবলারদের উত্যক্ত করতেও পিছপা হলেন না। কিন্তু পুরোটাই বুমেরাং হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। ঘরের মাঠে গুনে গুনে লিভারপুলকে পাঁচ গোল দিল রিয়েল মাদ্রিদ।
কী করেছেন লিভারপুল সমর্থকরা ? ম্যাচের আগের দিন সোমবার রাত ২টোর সময় রিয়াল মাদ্রিদের হোটেলের বাইরে হাজির হন কয়েকশো সমর্থক। ফাটাতে থাকেন একের পর এক আতসবাজি। আর এক দল দেদার বাজাতে থাকেন ঢোল ।এর সঙ্গে চিৎকার-চেঁচামেচি তো ছিলই।উদ্দেশ্য ছিল একটাই, ফুটবলারদের ঘুম যাতে ভেঙে যায় এবং মনঃসংযোগে বিঘ্ন ঘটে। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। দু’গোলে পিছিয়ে পড়েও রিয়াল দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসে।
এর আগেও বহুবার দুই দলের সমর্থকরা একে অপরের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। গত বছর প্যারিসের ফাইনালে হারের পর উন্মত্তের মতো আচরণ করতে থাকেন লিভারপুল সমর্থকরা। ফ্রান্সের পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এ দিনও ম্যাচের পর রিয়ালের বাসের উদ্দেশে প্লাস্টিকের বোতল ছুড়তে দেখা গিয়েছে কিছু লিভারপুল সমর্থককে।
মঙ্গলবার ১৩ মিনিটের মধ্যে লিভারপুল দু’গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন, ম্যাচ একপেশে হতে চলেছে। রিয়াল প্রথমার্ধেই সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে ৫-২ এগিয়ে যায়।এরপর লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…