মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত ৮ টি মেট্রো

খবর লাইভ : আগামিকাল শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।ফলে পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত ৮ টি ট্রেন। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবেন লক্ষ লক্ষ পড়ুয়া। ঠিক সময়ে না পৌঁছতে পারলে সমস্যায় পড়তে হতে পারে তাদের। সেই সময় পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, সে কারণে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার জন্য শনিবারগুলিতে অতিরিক্ত ৮ টি মেট্রো চালানো হবে। মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
শনিবার করে ২৩৪ টি ট্রেন চলে কলকাতা মেট্রোয়। পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত ৮ টি ট্রেন। সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে দুটি আপ, দুটি ডাউন এবং বিকেল ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত আরও ৪ টি ট্রেন চলবে। অন্যদিকে, মাধ্যমিক সংক্রান্ত একটি বৈঠকে মুখ্যসচিব উল্লেখ করেছেন, বেসরকারি বাস, টোটো বা অটো যাতে সহজে পরীক্ষার্থীরা পান, তা দেখতে হবে জেলা প্রশাসনকে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনও জমায়েত বা জটলা করা যাবে না বলেও জানানো হয়েছে। শান্ত পরিবেশ যাতে বজায় থাকে, সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে সতর্ক থাকতে।
এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে।আরও জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ও ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা শুরু হওয়ার আগে ও শেষ হওয়ার পর প্রতিদিন ৫ থেকে ৬ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সুবিধা হবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago