নাগপুরে দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান হিটম‍্যানের

খবর লাইভ : প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিন ফরম্যাটেই সেঞ্চুরির মালিক হলেন তিনি।

দেড় বছর পর আবারও টেস্ট ক্রিকেটে শতরান রোহিত শর্মার। গতকাল থেকে নাগপুরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৭ রান করে অস্ট্রেলিয়া। তারই জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শতরান ভারত অধিনায়কের। এই শতরানে সুবাদে টেস্ট ক্রিকেটে দেড় বছর পর শতরান আসল হিটম‍্যানের ব‍্যাট থেকে।

এদিন ১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। শতরানে পৌঁছতে ১৪টি চার এবং দু’টি ছক্কা মারেন হিটম‍্যান। টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। এই শতরান করার সঙ্গে সঙ্গে অনন্য নজিরও গড়ে ফেলেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিন ফরম্যাটেই সেঞ্চুরির মালিক হলেন তিনি।

রোহিতের ব‍্যাট থেকে শতরান এলেও, ব‍্যর্থ কে এল রাহুল, বিরাট কোহলিরা। রাহুল করেন ২০ রান। অশ্বিন করেন ২৩ রান। চেতেশ্বর পুজারা করেন ৭ রান। ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট কোহলি। মাত্র ১২ রান। টেস্টে অভিষেক হওয়া সূর্যকুমার যাদব করেন ৮ রান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago