হাওড়ার দুই ব্যবসায়ীর জামিন খারিজ, গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : গত বছরই হাওড়ার দুই ব্যবসায়ীর ফ্ল্যাট, গাড়ি ও অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।সেই মামলার শুনানিতে হাওড়ার ওই দুই ব্যবসায়ীকে জামিন দিয়েছিল নিম্ন আদালত।কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সেই জামিন খারিজ করে দেয়। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে ওই দুই ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করার নির্দেশ দেন।

গত বছর হাওড়ার দুই ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাসের বাড়িতে হানা দিয়ে প্রচুর নগদ টাকা, গয়না উদ্ধার করে ইডি। সেই ঘটনায় শৈলেশ এবং প্রসেনজিৎ জামিন পেয়েছিলেন নিম্ন আদালত থেকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যায় ইডি। বৃহস্পতিবার ওই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিযুক্তদের আদালত থেকেই গ্রেফতারের নির্দেশ দেন। সেই মতো হাই কোর্ট থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে ইডি। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে অভিযুক্তদের নিম্ন আদালতে হাজির করানোর।

গত বছর অক্টোবরে মাসে হাওড়ার মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা ব্যবসায়ী শৈলেশের বাড়িতে হানা দিয়ে প্রায় আট কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। দু’দিনের অভিযানে নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা-সহ উদ্ধার হয় প্রচুর সোনা এবং হিরের গয়নাও। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে বিপুল আর্থিক লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তাঁরা বিষয়টি জানান হেয়ার স্ট্রিট থানার পুলিশকে। তার ভিত্তিতেই অভিযান চলে শৈলেশের বাড়িতে। পরে সেই মামলা তদন্তভার ইডির হাতে যায়। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মোট ১৭টি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০৭ কোটি টাকা লেনদেনের হদিস পায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago