খবর লাইভ : রেললাইনে বড় ফাটল!সেইসময়েই লাইন দিয়ে যাওয়ার কথা হাওড়া-অমৃতসরগামী পাঞ্জাব মেলের। কিন্তু তার আগে স্থানীয় এক যুবক ও রেলকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল বহু মানুষের।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জামাইয়া শহরের কাছে।
স্থানীয় সূত্রে খবর, গাজীপুরের জামানিয়া স্টেশনের তিন কিলোমিটার আগে গদাহিন গ্রামের কাছে রেললাইনে একটি ফাটল লক্ষ করেন নাসিম নামে এক জন স্থানীয় যুবক। লাইনে ফাটল লক্ষ করে তিনি বুঝতে পারেন, যে ট্রেন এই লাইন দিয়ে যাবে তা বড় দুর্ঘটনার মুখোমুখি হতে চলেছে। এর পরই ওই প্রত্যক্ষদর্শী স্থানীয় রেল গ্যাংম্যানকে পুরো বিষয়টি জানান। যুবকের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছন রেলের ওই কর্মী। তখন বিহারের বক্সার ছেড়ে জামানিয়া রেলওয়ে স্টেশনের দিকে উচ্চগতিতে ছুটে আসছে পাঞ্জাব মেল।
আরও পড়ুনঃ ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক, মৃতের সংখ্যা ৫০০০ পার
বিপদ বুঝে একটি লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন দুজন।পাশাপাশি, নাসিম এবং রেলের গ্যাংম্যান হাত নেড়ে চিৎকার করতেও শুরু করেছেন।এরপরই ট্রেন থামান চালক।খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। ফাটল সারানোর পর ফের ট্রেন অমৃতসরের উদ্দেশে রওনা দেয়।
তবে, উপস্থিত বুদ্ধির জন্য রেলের তরফে বাহবা জানানো হয়েছে নাসিম এবং ওই রেলকর্মীকে।তাঁদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে রেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…