প্ল্যাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট! সংসদে মোদির পোশাক ঘিরে জোর চর্চা

খবর লাইভ : ফের নতুন পোশাকে নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য পেশ করতে আসেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি সংসদে প্রবেশের পরই দেখা যায় একটি নীল জ্যাকেট পরে এসেছেন মোদি। তবে এই পোশাক আর পাঁচটা সাধারণ পোশাকের মতো নয়। এটি একটি বিশেষ পোশাক। জানা গিয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর পরনের ওই জ্যাকেটটি। ইন্ডিয়ান অয়েলের তরফে প্রধানমন্ত্রীকে এই উপহার দেওয়া হয়েছে। তবে সংসদের যা বর্তমান অবস্থা সেইসময় নরেন্দ্র মোদির এই বিশেষ জ্যাকেটকে কেন্দ্র করে নেট দুনিয়ায় শোরগোল পড়েছে।

আরও পড়ুনঃ বিধানসভায় চূড়ান্ত ‘অভব্যতা’, রাজ্যপালকে ‘হায়-হায়’ স্লোগান বিজেপির!

প্ল্যাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করে এই জ্যাকেট তৈরি হয়েছে। উল্লেখ্য, গত সোমবার বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ইন্ডিয়ান অয়েল-এর তরফে তাঁকে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা জ্যাকেট উপহার দেওয়া হয়। সম্প্রতি সংস্থাটি পেট্রোল পাম্প এবং এলপিজি এজেন্সির কর্মীদের জন্য এই পোশাক তৈরি করার পরিকল্পনা করেছে। পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘আনবটলড ইনিশিয়েটিভ’। জানা গিয়েছে মোট ১০ কোটি পুনর্ব্যবহারযোগ্য বোতল থেকে পোশাক তৈরি হবে।

উল্লেখ্য, গুজরাটে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত দর্জিকে দিয়েই এই জ্যাকেটটি তৈরি করিয়েছে ইন্ডিয়ান অয়েল। বুধবার প্রধানমন্ত্রীর পরনে যে জ্যাকেটটি ছিল, সেটি তৈরি করতে ১৫টি বোতল ব্যবহার হয়েছে। তবে ইন্ডিয়ান অয়েলের কর্মীদের জন্য যে ইউনিফর্ম তৈরি করা হবে, সেগুলির জন্য গড়ে ২৮টি বোতল ব্যবহার করা হবে।

তবে আদানি ইস্যুতে ইতিমধ্যে তোলপাড় সংসদ। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা লাগাতার প্রধানমন্ত্রীর বিবৃতি চাইলেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বিক্ষোভের মাত্রা। এর মধ্যে প্রধানমন্ত্রী নতুন পোশাক পড়লেও নজর সবচেয়ে বেশি নজরে পড়ছে বিরোধীদের ধরনা ও বিক্ষোভ প্রদর্শনের ছবি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago