শুভেন্দুর রাজ্যপাল-নিন্দায় কড়া নির্দেশ বিজেপি নেতৃত্বর

খবর লাইভ : রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিতর্কে খুশি ছিলেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দুর পথে হেঁটে সেই অনুষ্ঠান বয়কট করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। কিন্তু সম্প্রতি একের পর এক টুইটে বা প্রকাশ্য জনসভায় শুভেন্দু একাই রাজ্যপালের সমালোচনা করে চলেছেন।একমাত্র রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনও নেতা সেই সুরে সুর মেলাননি।

আরও পড়ুনঃ মানিক-কুন্তলের যোগসাজশে ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে দুর্নীতি!দাবি ইডির

স্বপনের পর শুভেন্দু ছাড়া আর কোনও নেতা রাজ্যপালকে আক্রমণ করেননি। বিজেপির একটি সূত্রে দাবি, বাকিদের এর থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। যদিও আনুষ্ঠানিক ভাবে এর কোনও সত্যতা কেউই স্বীকার করেননি।এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন। তবে তাঁর বক্তব্যে এটা স্পষ্ট যে, তৃণমূলের সঙ্গে লড়াইয়ে তিনি রাজভবনকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে চান না।

সুকান্ত বলেছেন, আমরা মনে করি, রাজনীতি ময়দানে নেমেই করতে হবে। তৃণমূলের সঙ্গে লড়াইয়ে রাজভবন কখনও অস্ত্র হতে পারে না। রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তাঁর সঙ্গে রাজনীতির দূরত্ব অনেক বলেই বিশ্বাস করে বিজেপি।তবে বিজেপির একটি অংশের দাবি, তৃণমূলের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ নিয়ে দিল্লি তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago