খবর লাইভ : দেরিতে হলেও হুঁশ ফিরলো সিপিএমের। পঞ্চায়েত ভোটের আগে নড়েচড়ে বসতে চাইছে আলিমুদ্দিন। নিশ্চয়ই ভাবছেন কী এমন হলো? এবার সোশ্যাল মিডিয়াকে সংগঠিত ভাবে ব্যবহার করতে উদ্যোগী সিপিএম। পঞ্চায়েত ভোটের আগে দলের বুথ স্তর পর্যন্ত সোশ্যাল মিডিয়াযর পরিসর সক্রিয় করতে উদ্যোগী আলিমুদ্দিন স্ট্রিট।
আগামী ১১ ফেব্রুয়ারি একটি বিশেষ সম্মেলনের আয়োজন করেছে দলের ডিজিটাল শাখা। নিউটাউনের রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের ২২টি জেলা থেকে মোট ২০০ জন প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেবেন। এই প্রতিনিধিরাই প্রশিক্ষণ নিয়ে জেলায় জেলায় সিপিএমের হয়ে নেটমাধ্যমে প্রচার করবেন। যা আগামী পঞ্চায়েত ভোটে সিপিএমের পক্ষে খুবই কার্যকর হবে বলে মনে করেছে সিপিএম।
নতুন এই উদ্যোগের ক্যাচ লাইনটিও বেশ নজরকাড়া, ‘হেঁটেও এবং নেটেও আছি।’
এখন সময়ই বলবে এই উদ্যোগ পঞ্চায়েত ভোটে কতটা জমি ফিরিয়ে দেবে সিপিএমকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…