Categories: NationalSpecial News

কাশ্মীরে যোশিমঠের ছায়া! একাধিক বাড়িতে ফাটল, সরানো হল বাসিন্দাদের

খবর লাইভ : যোশিমঠের আতঙ্ক এবার দেখা দিল কাশ্মীরে। ভূস্বর্গের ডোডা জেলার এক পাহাড়ি গ্রামে ব্যাপকভাবে ফাটল দেখা দিতে শুরু করেছে। এই গ্রামের অন্তত ২০টি বাড়ি। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অনুমান করা হচ্ছে যোশিমঠের মতো ধীরে ধীরে বসে যাচ্ছে এই গ্রামটি। বিষয়টি নজরে আসার পর তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামটির পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে বিশেষজ্ঞ টিম।

আরও পড়ুনঃ বাল্য বিবাহে সাত দিনে ৪ হাজার মামলা, গ্রেফতার ১৮০০

ডোডার ডেপুটি কমিশনার বিশেষ মহাজন এপ্রসঙ্গে জানান, ঠিক কী কারণে বাড়িগুলিতে ফাটল ধরেছে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা রিপোর্ট দেওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এনিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাথরির নয়ি বস্তি গ্রামে প্রায় ৫০টির মতো বাড়ি রয়েছে। তাথরির মহকুমা শাসক আথার আমিন বলেছেন, ওই এলাকার মাটি বসে যাচ্ছে কেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

ওয়াকিবহাল মহল অবশ্য বলছে, কাশ্মীরের ওই পাহাড়ি গ্রামে রাস্তা নির্মাণের কাজ চলছে। এর জেরে ওই পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভস্থ মাটি নরম হয়ে গিয়ে একটা বড় এলাকাজুড়ে বসে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago