খবর লাইভ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মধ্যে ছিল যুব নেতা কুন্তলের ‘কালেকশন’ করা অংশও। আদালতে এমনটাই দাবি করেছে ইডি। সেই সঙ্গে এজেন্ট মারফত নেওয়া ৩০ কোটি টাকা যে কুন্তল পেয়েছিলেন, ফরেন্সিক অডিট করিয়ে তার নথিও পেয়ে গিয়েছে তারা। যুব নেতা গোটা বিষয়টি যদিও জেরায় এড়িয়ে গিয়েছেন।
শুক্রবার যুব নেতার ১৪ দিনের ইডি হেফাজত শেষ হয়। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ডাক্তারি পরীক্ষা করাতে যাওয়ার সময় কুন্তল বলেন তাপস মণ্ডলের সঙ্গে কোন কোন বিজেপি নেতার সম্পর্ক রয়েছে খুঁজে বের করুন। কিন্তু কে বা কারা তাই নিয়ে কোনও কিছু বলেননি। করিয়ে তার নথিও পেয়ে গিয়েছে তারা। যুব নেতা গোটা বিষয়টি যদিও জেরায় এড়িয়ে গিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য তুলে ধরে বলেছে, চাকরির বিনিময়ে প্রার্থী পিছু আট লক্ষ করে নিতেন অভিযুক্ত।
কুন্তলের আইনজীবীরা বলেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। নথি, পেন ড্রাইভ সহ বিভিন্ন সামগ্রী মিলেছে। কিন্তু টাকা উদ্ধার হয়নি। তাই পিএমএলএ অ্যাক্টে এই মামলা পড়ে না। আর জানুয়ারি মাসে ২০ ও ২১ তারিখ তল্লাশির পর আর তাঁর নিউটাউনের ফ্ল্যাটে যাননি তদন্তকারীরা। একইসঙ্গে কুন্তল ইডির কাছে স্বীকার করেছেন, তাপস মণ্ডলের কাছ থেকে ১৯ কোটি টাকা পেয়েছিলেন। যার মধ্যে এক কোটির কমিশন পান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…