অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া দ্রুত মেটানোর নির্দেশ বিচারপতি মান্থার

খবর লাইভ : অবসরের পরেও মিলছে না প্রাপ্য। কলকাতা হাই কোর্ট অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে লাভের লাভ কিছুই হয়নি। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন তোলেন শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে? শিক্ষকদের ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহৎ কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব হওয়াটা খুবই দুঃখজনক।

পাশাপাশি এদিন বিচারপতি মন্তব্য করেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাঁদের বকেয়া টাকা ঠিকমতো পাচ্ছেন না। বিচারপতির নির্দেশে এদিন আদালতে ভার্চুয়ালি হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকরা। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে? এই বিষয়ে গুরুত্ব দিতে হবে।

এদিন আদালতে উপস্থিত বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক এবং জেলাশাসকদের উদ্দেশে বিচারপতি মান্থার প্রশ্ন, কী করছেন আপনারা? আপনাদের এই আমলাতন্ত্র আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। কাল যদি আপনাদের সঙ্গেও এমন হয় তাহলে কী করবেন?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago