খবর লাইভ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সরকারি গোপন নথি। আর তারপরই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। এমনকী, তাঁর একাধিক বাড়িতে শুরু হয় তল্লাশি। তবে স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র মারফত জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ ধরে তাঁর বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হলেও মেলেনি কোনওরকম গুরুত্বপূর্ণ নথি।
জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের ডেলাওয়ার-এর বাড়িতে তল্লাশি চালায় এফবিআইএর সদস্যরা। এর আগেও এই বাড়িতে এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি। এই বিষয় নিয়ে বাইডেনের আইনজীবী জানান, ‘বুধবার সকাল আটটা থেকে দুপুর অবধি চলেছে তল্লাশি। তদন্তকারী আধিকারিকদের আমি সাহায্য করেছি’।
আরও পড়ুনঃ কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের
তবে এমন কিছু তথ্য উদ্ধার হয়নি যা গোপনীয় বলা যেতে পারে। তবে জানা যাচ্ছে, বেশকিছু নথি এবং হাতে লেখা নোট যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন লিখেছিলেন তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…