‘চোখ দিয়ে দেখুন, কান দিয়ে নয়,’ মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের

খবর লাইভ : এবারের বীরভূম সফরে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির জমি ইস্যুতে ‘শেষ দেখে ছাড়ব’ বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালের এক অধ্যাপক ও কয়েকজন পড়ুয়ার সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাখঢাক না রেখেই বলেছেন, ‘নানাভাবে অত্যাচার চলছে।‘

তাঁর হুঁশিয়ারি, গৈরীকিকরণ করার জন্য বুলডোজ করলে একটা লোক সঙ্গে না থাকলেও তিনি থাকবেন। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনজিরভাবে পাল্টা তোপ দাগল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনঃ এবারের বাজেটে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ

বুধবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই প্রেস বিবৃতিতে মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সাক্ষর রয়েছে। অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে আলোচনা শেষে মুখ্যমন্ত্রীর দাবিকে প্রেস বিবৃতিতে মারফৎ মূলত নস্যাৎ করা হয়েছে।
বিশ্বভারতীর প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। কারণ তাঁকে তাঁর স্তাবকরা যা শোনান তাই বিশ্বাস করেন এবং টিপ্পনি করেন।’ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে মমতার মন্তব্যকে, ‘ দায়িত্বজ্ঞানহীন’ বলা হয়েছে। বিশ্বভারতীয় ৪৭৩ জন অধ্যাপক, ১৫ হাজার পড়ুয়া এবং ৭৫০ জন কর্মচারীর মধ্যে ১জন অধ্যাপক ও ৬জন ছাত্র-ছাত্রীর সঙ্গে কথা বলে কীভাবে ওই মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সংশ্লিষ্ট অধ্যাপক ও পড়ুয়াদের বিষয়টি আদালতের বিচারাধীন হলেও মুখ্যমন্ত্রী ‘তথ্যগত ভুল’ মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের দেওয়াল তোলা নিয়েও ‘বিরূপ’ মন্তব্য করেছেন বলে দাবি করা হয় ওই প্রেস বিবৃতিতে। দেওয়াল তোলার প্রক্রিয়া তিন যুগ আগের হলেও কেন আশ্রমিকরা তখন প্রতিবাদ করেননি? জানতে চাওয়া হয়েছে। বিশ্বভারতীয় সাফ দাবি, একাংশের ‘আশ্রমিকদের মৌরসীপাট্টা বন্ধ হয়েছে। তাই তাঁদের গ্রাত্রোদাহ। তাঁরা আশ্রমে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে চান। কিন্তু ভুলে যান অধিকার ও কর্তৃব্য ওতপ্রোতভাবে জড়িত। মুখ্যমন্ত্রী নিশ্চই তাই ভাবেন– আশা করি।’

বিশ্বভারতীর হুঁশিয়ারি, ‘যদি স্তাবক পরিবৃত থাকতে ভালবাসেন তাহলে সামনে আরও বিপদের সম্মুখীন হবেন।
প্রেস বিবৃতির একদম শেষে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাই আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা।’ পড়ুয়া ও মাস্টারমশাইদের ভুল পথে চালনা না করার জন্য মমতাকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরামর্শ, ‘চোখ দিয়ে দেখুন, কান দিয়ে নয়।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago