সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন, একনজরে আজকের বাজেট

খবর লাইভ : সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷বাজেট পেশের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদিত হয়। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে সম্পূর্ণ পেপারলেস বাজেট দেখান সীতারামন। বাজেট প্রস্তাব পাঠ শুরু হয়েছে। রেলে নতুন 2.4 লক্ষ কোটি টাকা বরাদ্দ, আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি।

একনজরে আজকের বাজেট

• ২৮ মাস বিনামূল্যে ৮০ কোটি মানুষকে রেশন
• কোভিড অতিমারির সময় আমাদের সরকার ক্ষুধার্ত রাখেনি
• বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে
• ভারতের অর্থনীতি সঠিক পথে চলছে। এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা এগিয়ে চলছি
• জি ২০ সভাপতিত্ব ভারতকে বিশ্বের শক্তিশালি দেশগুলির সমকক্ষ করেছে
• এ বছর আমাদের আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ হওয়ার আশা করছি, যা বৃহৎ পুঁজির দেশগুলির থেকে বেশি
• অমৃতকালের প্রথম বাজেট
• কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সদস্য দ্বিগুণ হয়ে ৭ কোটি হয়েছে
• ১০২ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন
• ১১.৭ কোটি শৌচালয় তৈরি হয়েছে
• উজ্জ্বলা যোজনায় ৯.৬ কোটি গ্য়াস কানেকশন
• ভারতীয় অর্থনীতি দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে
• আমাদের ডিজিটাল পরিকাঠামো অদ্বিতীয়
• পর্যটন ক্ষেত্রে আমরা একটি লক্ষ্য নিয়ে এগিয়েছি
• বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জের মোকাবিলা ভারত করেছে, তাতে দেশ শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছি
• সবকা সাথ, সবকা বিকাশে জোর
• কৃষিক্ষেত্রেও স্টার্ট আপ
• আমাদের ৭টি অগ্রাধিকার হল ‘সপ্ত ঋষি’। সেগুলি হল, অমৃতকালের পথে এগনো। এছাড়া সবুজায়নের পথে উন্নয়ন, যুবশক্তিকে চাঙ্গা করা এবং অর্থনৈতিক শক্তিবৃদ্ধি
• জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে
• ৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায়
• জম্মু-কাশ্মীর, লাদাখ উন্নয়নে জোর
• শিশুদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি
• ৪৭.৮ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে
• ১৫৭টি নতুন নার্সিং কলেজ খোলা হবে
• কৃষিক্ষেত্রে ঋণের পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ কোটি
• খাদ্যসুরক্ষা খাতে মোট ব্যয় বরাদ্দ ২ লক্ষ কোটির কাছাকাছি নিয়ে যাওয়া হবে
• গ্রামীণ অর্থনীতির উন্নয়নে মহিলা স্বশক্তিকরণ, কৃষকদের আর্থিক সাহায্য করা হবে
• আদিবাসীদের উন্নয়নে নতুন অ্যাকশন প্ল্যানে ১৫ হাজার কোটি বরাদ্দ
• অ্যানিমিয়া দূরীকরণে ২০৪৭ সালের মধ্যে ব্যবস্থা নেবে সরকার
• মেডিক্যাল রিসার্চের উপর বাড়তি নজর
• ৭৮টি একলব্য স্কুলের জন্য ২৮ হাজার শিক্ষক নিয়োগ
• আদিবাসী ছাত্রদের জন্য ৭৪০টি একলব্য মডেল স্কুলে ৩৮ হাজার ৮০০ জন শিক্ষক নিয়োগ
• পিএম আবাস যোজনায় ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯ হাজার কোটি টাকা করা হচ্ছে
• মূলধনী ব্যয় বাড়িয়ে ৩৩ শতাংশ করা হচ্ছে। মোট ১০ লক্ষ কোটি টাকা অর্থাৎ বার্ষিক আয়বৃদ্ধি ৩.৩ শতাংশ
• রাজ্যগুলিকে ৫০ বছরের জন্য সুদহীন ঋণ দেওয়া হবে
• মূলধনী বিনিয়োগের পরিমাণ লাগাতার তিন বছর ধরে ১০ লক্ষ কোটি টাকা বাড়ানো হল
• রেলের জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে
• ৫০টি নতুন বিমানবন্দর ও হেলিপ্যাড তৈরির পরিকল্পনা
• সরকারি কর্মচারীদের জন্য কর্মযোগী প্রকল্প
• প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প
• প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান প্যাকেজে আদিবাসী, দুর্বল, শিল্পী ও হস্তশিল্পীদের অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের তৈরি করা সামগ্রী এমএসএমই-তে অন্তর্ভুক্ত করা হবে
• ন্যাশনাল গ্রীন হাইড্রোজেন মিশন ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
• ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়ানো হবে
• কর্নাটাকের খরাপীড়িত এলাকার জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হবে
• ১০ হাজার বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করার প্রস্তাব
• জলপথ পরিবহনে পিপিপি মডেলের গুরুত্ব দেওয়া হবে
কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কুড়ি লক্ষ কোটি টাকা বরাদ্দ
দ্বিতীয় এবং তৃতীয় সারির শহরের উন্নয়নের জন্য কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ
প্রাকৃতিক সারের জন্য দেশজুড়ে একটি চেইন তৈরি হবে।
পরিবেশ রক্ষায় আমরা বিশেষ সতর্ক
যেকোনো ধরনের রিটার্ন দাখিল আরো সহজেতর হবে
সমস্ত ডিজিটাল সরকারি এজেন্সিতে প্যান হবে মূল গ্রহণযোগ্য
কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনে জোর
আইআইটির গবেষণাগারে সেই ধরনের হীরে তৈরির ব্যবস্থা
পুরনো গাড়ি যেগুলি পরিবেশ নষ্ট করছে সেগুলি বাতিল করা হবে। তার জন্য বরাদ্দ রাখা হয়েছে

প্রজন্মের কর্মসংস্থানের জন্য যে ধরনের প্রশিক্ষণ প্রয়োজন সেরকম শিল্প-বান্ধব প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে।

পর্যটনে বিশেষ নজর, এর জন্য যোগাযোগ, খাবার সব দিকে নজর দেওয়া হচ্ছে
‘দেখো আপনা দেশ’ পর্যটন ক্ষেত্রে নতুন প্রকল্প, এতে গ্রামীণ এলাকার পর্যটনের উন্নয়ন করা হবে
এক একটি জেলা এক একটি বিশেষ উৎপাদন নির্দিষ্ট করবে যাতে তারা বিশেষ দক্ষ
বিস্তারিত আসছে ….

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago