খবর লাইভ :জাতির জনকের মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানানো নিয়েও প্রতিযোগিতা! এমনই এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী রইল বেলেঘাটার গান্ধী ভবন। আগে তৃণমূল মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাবে, তারপর বামেরা মালা দিতে পারবে। তার আগে নয়। সোমবার গান্ধীমূর্তিতে মাল্যদান নিয়ে দড়ি টানাটানি পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলল বাম নেতৃত্ব। যদিও শেষমেশ বিবাদ কাটিয়ে বিমান বসু, মহম্মদ সেলিমরা শ্রদ্ধা জানালেন গান্ধীমূর্তিতে।
তবে তৃণমূলের বাধার মুখে পড়েন বলে অভিযোগ তাঁদের। সময় ছিল দুপুর ১২টা। কিন্তু ঘণ্টা দুই আগেই বেলেঘাটার গান্ধীভবনে পৌঁছে গিয়েছিল সিপিএম নেতৃত্ব। মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাতে। তখনও তৃণমূলের তরফে মাল্যদান করা হয়নি।আসলে অসময়ে চলে গিয়েছিলেন বিমান বসু, সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিমরা। তার ফলও ভুগতে হল। সেলিমের অভিযোগ, তাঁদের গান্ধীভবনে ঢুকতে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানানো হয়, আগে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাবে শাসকদল, পরে বামেরা। এনিয়ে সোমবার সকালে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
বাম নেতাদের আরও দাবি, এই কর্মসূচির আগাম তাঁরা জানিয়েছিলেন পুলিশ-প্রশাসনকেও। তা সত্ত্বেও শাসকদলের কর্মীরা তাঁদের বাধা দেন। এ ক্ষেত্রে পুলিশ-প্রশাসন নিশ্চুপ ছিল বলেও তাঁদের অভিযোগ। সেলিমের অভিযোগ, ৩০ জানুয়ারি গান্ধীভবনে মালা দিতে আসা বামফ্রন্টের ঘোষিত কর্মসূচি। সেই মতোই সোমবার সকাল ১১টা নাগাগ তাঁরা গান্ধীমূর্তিতে মালা দিতে আসেন। কিন্তু শাসকদলের কর্মীদের বাধার মুখে পড়তে হয় তাঁদের। তাঁরা আগাম অনুমতি নিয়ে রাখলেও কেন তাদের বাধা দেওয়া হচ্ছে, এই প্রশ্ন করার পরেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…