খবর লাইভ : ট্যুইটারে মুখ্যমন্ত্রী এদিন লেখেন, “ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।
আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতের মেয়েরা। ঝুলন গোস্বামী, মিতালি রাজদের বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। বোনেরা ক্রিকেটে প্রথম সুযোগেই বিশ্বসেরা। স্বপ্নপূরণ হয়নি ঝুলনের, কিন্তু পারলেন বাংলার রিচা, তিতাস, ঋষিতারা। বাংলার তিন মেয়ে প্রথম বিশ্বজয়ের উজ্জ্বল নক্ষত্র। এতে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
ট্যুইটারে মুখ্যমন্ত্রী এদিন লেখেন, “ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে কী দুর্দান্ত জয়! এটি কেবলমাত্র শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা আগামির দিনগুলিতে আরও শীর্ষে পৌঁছবে।“
আইসিসির এটাই উদ্বোধনী অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তাতে প্রথমবারই চ্যাম্পিয়ন হল ভারত। এই অসাধ্য সাধনে অবদান থাকল হুগলি ও শিলিগুড়ির দুই বঙ্গ কন্যার। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগে ভাসলেন তিতাস সাধু ও রিচা ঘোষরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…