খবর লাইভ : আমেরিকায় কি ফের ট্রাম্প সরকার ? সেই প্রশ্নের উত্তর পেতে এখনও কিছুটা সময় লাগবে। প্রেসিডেন্ট ভোটে লড়তে কোমর বেধে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়াতে শনিবার সন্ধ্যায় সাউথ ক্যারোলিনার নেতৃত্বদানকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, একসঙ্গে আমরা আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তোলার অসমাপ্ত কাজে নামব।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান,মৃত কমপক্ষে ২০, আহত বহু
শনিবাসরীয় প্রচারে সাউথ ক্যারোনিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি এখন আরও বেশি রাগী। আমি এখন আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তার পরেই সমালোচকদের খোঁচা দিয়ে তিনি বলেন, আমাদের বিরাট বিরাট সভা করার পরিকল্পনা তৈরি আছে। এমন সভা, যা জীবনে কেউ দেখেনি।
২০২৪-এর প্রেসিডেন্ট পদের নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী আর কারা হতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ফ্লোরিডার গভর্নর রোন ডি’স্যান্টিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালেরা প্রেসিডেন্ট পদের দৌড়ে আছেন। ঘটনাচক্রে, ট্রাম্পের সময় আমেরিকার তরফে রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি ছিলেন নিকি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…