শেষপর্যন্ত পুলিশের গুলিতেই প্রাণ গেল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর

খবর লাইভ : অনেক চেষ্টা করেও লাভ হল না। রবিবার দিনভর মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে সন্ধ্যায় হার মানলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। রবিবার সকালে পুলিশের গুলিতে গুরুতর জখম হওয়ার পর ভুবনেশ্বরের এক হাসপাতালে চিকিৎসা চলছিল স্বাস্থ্যমন্ত্রীর। এদিন সন্ধ্যায় হাসপাতালেই মৃত্যু হল তাঁর।

রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। মন্ত্রীর বুকে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেডি নেতা-কর্মীদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রীর পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া জেলা থেকে এয়ারলিফ্ট করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় মন্ত্রীকে।

উল্লেখ্য, রবিবার সকালে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন নবকিশোর। আর গাড়ি থেকে নামার সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর গোপাল রায় স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নামতেই বুকে গুলি লাগে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের। এদিন বজরঙ্গ নগরে মন্ত্রীর গাড়ি এসে দাঁড়ায়। পিছন থেকে নিরাপত্তারক্ষী এসে দরজা খুলে দেন মন্ত্রীর। সামনের সিটে বসে ছিলেন মন্ত্রী। তিনি গাড়ি থেকে নামতেই দলীয় সমর্থকরা এগিয়ে আসেন মন্ত্রীর দিকে। তাঁর গলায় মালা পরিয়ে দেন। এরপরই দেখা যায়, মন্ত্রী ছিটকে গাড়ির ভিতরে পড়লেন। দুই হাত দিয়ে চেপে ধরে রয়েছেন বুক। সঙ্গে সঙ্গে বোঝা যায়, গুলিবিদ্ধ হয়েছেন মন্ত্রী।

এদিকে ঘটনার কড়া সমালোচনা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী নব দাসের উপরে হামলার ঘটনায় আমি স্তম্ভিত। গোটা ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago