খবর লাইভ : আবাস যোজনা পর এবার স্কুলশিক্ষা। মিড ডে মিল পর্যালোচনায় রবিবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।রাজ্যে মিড ডে মিল প্রকল্প কীভাবে কাজ করছে,তা সরেজমিনে পরিদর্শন করবেন কেন্দ্রের আধিকারিকরা। চালাবেন সমীক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঘুরবে এই কেন্দ্রীয় টিম।
রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা। ১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ইউনিসেফের সদস্যরাও থাকবেন বলে খবর। আগামিকাল থেকে জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পের কাজ পরিদর্শন করবেন তাঁরা। খাবারের গুণমান খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের উচ্চতা ও ওজনও পরিমাপ করা হবে।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি আরিনা সাবালেঙ্কা
জানা গেছে, এই কেন্দ্রীয় দলের নেতৃত্বে থাকছেন জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত। রয়েছেন শ্বেতা সুরি। দলে থাকছেন ইউনিসেফের প্রতিনিধিরা। এমনকী মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারকরাও থাকবেন বলে খবর। একইসঙ্গে থাকছেন রাজ্যের প্রতিনিধিও। সূত্রের খবর, ৯ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দলে ৩ আধিকারিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চিফ কনসালট্যান্ট পদে বহাল রয়েছেন। রাজ্যের নানা প্রান্তে জেলায় জেলায় স্কুলে ঘুরে মিড ডে মিল প্রকল্পের কাজ কীভাবে হচ্ছে তা খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। ম্যানেজ ইনফরমেশন সিস্টেম সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। দেখা হবে সমস্ত সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কি না। রান্নাঘর এবং স্কুলের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় টিম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…