‘পাঠান’-এর মুক্তি , কাকভোরে উপচে পড়া ভিড় সিনেমা হলে !

খবর লাইভ : বিতর্ক ব্যাকফুটে, বুধবার সূর্য ওঠার আগেই উপচে পড়া ভিড় বাদশাহী দরবারে। কিং কামব্যাক বোধহয় একেই বলে। ঘড়ির কাঁটা তখনও ছটার ঘরে প্রবেশ করেনি, তবে কলকাতা থেকে দিল্লি , মুম্বই থেকে বেঙ্গালুরুর সিনেমা ঘরে প্রবেশ করছেন ‘মন্নত’ মালিকের ‘জবরা ফ্যানেরা’। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যসহ দেশে ‘ পাঠান’ ঝড়।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির টাকা খাটছে ওয়েব সিরিজে, দাবি ইডির 

শাহরুখ খান মানেই রোমান্টিক এক্সপ্রেশন, দুহাত প্রসারিত করে প্রেমের আলিঙ্গন , টোল পড়া গালে মন জিতে নেওয়া হাসি- এভাবেই দেশ তথা বিশ্ব দেখেছে বলিউড বাদশাকে। কিন্তু সাম্প্রতিককালে তাঁকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নিন্দুকেরা। এবার ইমেজ বদলে জবাব দিলেন রাফ এন্ড টাফ ‘পাঠান’ খান। দক্ষিণের সিনেমার বাজারে বলিউডের জনপ্রিয়তার ঝড় আসার আশায় নিজেদের চেয়ারে সিট বেল্ট আগেই বেঁধে রেখেছিলেন শাহরুখ অনুরাগীরা। প্রত্যাশা মতোই ধরা দিলেন নায়ক। চলচ্চিত্র প্রযোজক এবং ট্রেড অ্যানালিস্ট সবাই বলছেন ‘পাঠান’-এর অগ্রিম টিকিট বিক্রি বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আত্মবিশ্বাস এনেছে।দেশকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানোর অনস্ক্রিন গল্পে, শাহরুখ যেন অচিরেই বলিউডের সিঙ্গেল স্ক্রিনের পরিত্রাতা হয়ে উঠলেন। কিং খানের ম্যাজিক এমনই, যে এই ছবির হাত ধরে খুলছে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল-স্ক্রিন প্রেক্ষাগৃহ। অগ্রিম বুকিং চালু হতেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এই ছবির।
বুধবার ঠিক সকাল ছটায় দেশ জুড়ে শাহরুখ খানের ছবির প্রথম শো শুরু হল। কলকাতায় প্রথম শো শুরু হল ঠিক ৬টায়।মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন , সর্বত্রই লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। কে বলবে সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনের সকাল এটা। কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। কেউ কেউ আবার হাই তুলছেন। প্রিয় অভিনেতার সিনেমা সবার আগে দেখার উত্তেজনায় কেউ কেউ সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি।কেউ আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে কাকভোরে উঠে বেরিয়ে পড়েছেন। অনেকেই শহরতলী থেকে মহানগরীতে ছুটে এসেছেন একেবারে প্রথম ট্রেন ধরেই। ২ ঘণ্টা ২৬ মিনিট যে বলিউড বাদশা তাঁদের অন্য জগতে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাহরুখ খানকে নিয়ে কলকাতার উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর প্রায় সাড়ে চার বছর পর ফিরলেন বড় পর্দায়। তাঁকে নিরাশ করেননি বঙ্গবাসী। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরা , ভিড় সামলাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে কলকাতা পুলিশকে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল তবু উন্মাদনা কমার কোন লক্ষণ নেই। তাসা, ঢোল নিয়ে মাঝরাস্তায় ভিড় জমাচ্ছেন বাদশার ভক্তরা। “হিন্দুস্তান কি শান, শাহরুখ খান ” স্লোগানে মহানগরের রাস্তায় “ঝুমে জো পাঠান” আমেজ। ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার বলিউড সিনেমার ইতিহাসে যে বিশেষ অধ্যায় লিখলেন শাহরুখ ফ্যানেরা তা বোধ হয় আর বলার অপেক্ষা রাখে না ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago