তাপস-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা, তদন্তকারীদের সামনেই বচসা, কথা কাটাকাটি

খবর লাইভ : ইডি-র তদন্তকারীদের সামনেই ব্যাপক বচসা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন তাপস-কুন্তল। আর এই বচসার মাঝেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।ইডি আধিকারিকদের সামনেই কুন্তল দাবি করলেন, টাকা নেওয়ার রিসিট কপিতে সব সই তাঁর নয়। তাঁর সই জাল করা হয়েছে।সাবাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কে করেছেন কুন্তল ঘোষের সই নকল? এই নিয়েই তীব্র চাপানউতোর শুরু হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল এবং তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন গোয়েন্দারা। সেই সময় তৃণমূল যুবনেতা তথা বিএড কলেজের মালিক কুন্তল ঘোষ দাবি করেন, তাঁর নামে বিভিন্ন জনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার যে রিসিট দেওয়া হয়েছে সেখানে সব সই তাঁর নয়। তাঁর সই জাল করা হয়েছে।

প্রশ্ন উঠেছে, কে বা কারা সই জাল করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে? কিন্তু কে সেই ব্যক্তি? তা নিয়েই বচসায় জড়িয়ে পড়েন তাপস এবং কুন্তল। সই রহস্যের কিনারা পেতে তাই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। বুধবার কুন্তল দাবি করেন, তাপস মণ্ডল কুন্তলের ফ্ল্যাটেই থাকতেন। পাল্টা তাপস দাবি করেন, কুন্তলের বাড়ি মাত্র ২-১ দিন গিয়েছিলেন তিনি। কোনও দিন কুন্তলের ফ্ল্যাটে থাকেননি। কুন্তল -তাপসকে জিজ্ঞাসাবাদ করার সময় ওঠে গোপাল দলপতির প্রসঙ্গও। কুন্তল দাবি করেন, তাপস ঘনিষ্ঠ গোপালও চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু তাপস দাবি করেন, গোপাল তাঁর সঙ্গে থাকলেও টাকার লেনদেন নিয়ে গোপাল কিছুই জানতেন না। আপাতত, একটি চিটফান্ড মামলায় জেলবন্দি রয়েছেন এই গোপাল দলপতি। এই মামলায় তাঁর কী ভূমিকা ছিল, তা-ই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।
ইডির দাবি, কুন্তল কোনও প্রভাবশালী বা রাঘব বোয়ালের নাম বলছেন না। কুন্তল তথ্য গোপন করছেন বলেও মনে করছেন আধিকারিকেরা। তবে যে কয়েকটি নাম ইতিমধ্যেই সামনে এসেছে।, তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ইডি। প্রয়োজনে কুন্তলের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে।
অন্যদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস দাবি করেছেন টাকা নেওয়ার কথা ইডি-র কাছে স্বীকারও করে নিয়েছেন হুগলির এই যুব তৃণমূল নেতা। গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর বুধবার আবারও তাপস মণ্ডলকে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সয়ে তাঁকে ফের কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago