আপ-বিজেপি সংঘাত, ফের ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন

খবর লাইভ : বিজেপি ও আম আদমি পার্টির সংঘাতের জেরে ফের ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। মঙ্গলবার লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নিযুক্ত ১০ অল্ডারম্যানের শপথ ঘিরে উত্তেজনা চরম আকার নেয়। আম আদবি পার্টির কাউন্সিলরদের প্রতিবাদ উপেক্ষা করে সাক্সেনা নিযুক্ত রিটার্নিং অফিসার তথা বিজেপি কাউন্সিলর সত্য শর্মা আন্ডারম্যানদের শপথ নিতে ডাকলে সভায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ তোলা হয় বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে দশ জনকে মনোনীত সদস্য হিসেবে ঘোষণা করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর।

উল্লেখ্য, ডিসেম্বরের গোড়ায় পুরভোটে ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল কেজরিওয়ালের আপ। বিজেপি পায় ১০৪ আসন। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা। তবে দিল্লির মেয়র নির্বাচনে সেখানকার রাজ্যসভার ৩ জন ও লোকসভার ৭ জন সাংসদ এবং ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে। যার অর্থ, মোট ২৭৪টি ভোটের মধ্যে যে দল ১৩৮টি ভোট পাবে, সেই দলের প্রার্থীই মেয়র পদে জয়ী হবেন।

অঙ্কের হিসাবে ১৩৪ জন কাউন্সিলর, রাজ্যসভার ৩ জন সাংসদ এবং‌ ১৩ জন বিধায়কের ভোট আপের পক্ষে রয়েছে। অর্থাৎ, সকলে ভোট দিলে ১৫০টি ভোট পেয়ে মেয়র নির্বাচনে আপের প্রার্থীরই জেতা উচিত। অন্য দিকে, বিজেপি পুরভোটে জেতে ১০৪টি আসনে। পরে এক জন নির্দল কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। এ ছাড়া লোকসভার ৭ সাংসদ এবং ১ জন বিধায়কের ভোট বিজেপি পক্ষে ছিল। সে ক্ষেত্রে সব মিলিয়ে পুরসভায় এই মুহূর্তে নরেন্দ্র মোদির দলের শক্তি ১১৩। তবে আম আদমি পার্টির অভিযোগ দিল্লি লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে। এই ইস্যুতেই অশান্তি চরম আকার ধারণ করে।

গত ৬ জানুয়ারি শুক্রবার সত্য এক অল্ডারম্যানকে শপথ নিতে ডাকলে বাধা দেন আপ কাউন্সিলরেরা। অশান্তি ঠেকাতে বিপুল সংখ্যাক পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভেস্তে যায় মেয়র নির্বাচন পর্ব। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো দিল্লির মেয়র নির্বাচনে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago