খবর লাইভ : সাদা কার্ড দেখানো হল ফুটবলে ফেয়ার প্লেকে উৎসাহিত করার জন্য। হলুদ বা লাল কার্ড সাধারণত মাঠে বা মাঠের সাইডলাইনে ফুটবলারদের সাবধানের জন্য ব্যবহার করা হয় ।
ফুটবল মাঠে দেখানো হল সাদা কার্ড। হ্যাঁ ঠিকই শুনছেন। লাল কার্ড বা হলুদ কার্ড নয়। দেখানো হল সাদা কার্ড। ঘটনাটি ঘটেছে পর্তুগালে। মহিলা পর্তুগিজ কাপের কোয়ার্টার ফাইনালে বেনফিকার মুখোমুখি হয়েছিল স্পোর্টিং লিসবন। আর সেই ম্যাচে লাল বা হলুদ কার্ড দেখানোর পরিবর্তে সাদা কার্ড দেখিয়ে দিলেন রেফারি! কিন্তু কেন জানেন?
সাদা কার্ড দেখানো হল ফুটবলে ফেয়ার প্লেকে উৎসাহিত করার জন্য। হলুদ বা লাল কার্ড সাধারণত মাঠে বা মাঠের সাইডলাইনে ফুটবলারদের সাবধানের জন্য ব্যবহার করা হয় । কিন্তু এই সাদা কার্ডের বিষয়বস্তু একেবারে অন্য। এই সাদা কার্ডটি ব্যবহার করা হয় ফুটবলে ফেয়ার প্লেকে উৎসাহিত করার জন্য। বেনফিকা-স্পোর্টিং ম্যাচে স্টেডিয়ামের এক দর্শককে জরুরি চিকিৎসা দিতে ছুটে যান দুই দলের চিকিৎসকরা। আর তাদের এই মহৎ কাজকে স্বাগত জানাতে সেই চিকিৎসকদের সাদা কার্ড দেখান রেফারি। আর এই ঘটনাই দৃষ্টি আর্কষণ করেছে গোটা বিশ্বে। ফুটবল ম্যাচের বাইরে এই সাদা কার্ড তৈরি করেছে এক অনন্য ইতিহাস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…