খবর লাইভ : বিশ্বকাপে ভাল খেলায় ফ্রান্স ফুটবল সংস্থা পুরস্কার দিয়েছে এমবাপেকে। সেই পুরস্কার নেওয়ার পরে অনুশীলন শেষে এমবাপেও মার্টিনেজের মতো একই ভঙ্গি করেন।
২০২২ কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের অশ্লী*ল অঙ্গভঙ্গির নকল করলেন পিএসজি সুপারস্টার কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পুরস্কার পেয়ে গোপনা*ঙ্গের কাছে পুরস্কার নিয়ে অশ্লী*লতায় মেতেছিলে মার্টিনেজ। সেই নিয়ে বেশ হইচই পরে যায় ফুটবল বিশ্বে। আর এবার সেই একই কর্মকাণ্ড করলেন এমবাপে। যেই কারণে শিরোনামে পিএসজি সুপারস্টার।
আরও পড়ুনঃ শহিদ-স্বরাজ দ্বীপ নেতাজির রাখা নাম: কেন্দ্রকে নিশানা মমতার
বিশ্বকাপে ভাল খেলায় ফ্রান্স ফুটবল সংস্থা পুরস্কার দিয়েছে এমবাপেকে। সেই পুরস্কার নেওয়ার পরে অনুশীলন শেষে এমবাপেও মার্টিনেজের মতো একই ভঙ্গি করেন। যেই ভিডিও ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়।
এমনিতেই ফরাসি সুপারস্টারের সঙ্গে মার্টিনেজের সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিশ্বকাপ ফাইনালের পরেই মার্তিনেজ এমবাপেকে অপমান করে গান গেয়েছিলেন লকাররুমে। তারপরে দেশে ফিরে দেশজ সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ জয় সেলিব্রেশন করার সময় তাঁর হাতে দেখা গিয়েছে এমবাপের মুখ বসানো পুতুল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…