খবর লাইভ : নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে নজর ইডি-র। ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত, মর্মোদ্ধারে ব্যস্ত ইডি, খবর সূত্রের। কুন্তলকে জেরা করে সেই সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি।
সোমবার সকালে ইডি হেফাজত থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হুগলির যুবনেতাকে। সেখানে তিনি বলেন, ‘‘তাপসকে টাকা দিয়েছি, সেই প্রমাণ আমি সিবিআইকে দিয়েছি। তাপস ছাড়াও নীলাদ্রি ঘোষ আমার থেকে টাকা নিয়েছিল। সেই প্রমাণও দেওয়া হয়েছে।’’
নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য গ্রেফতার হওয়া হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে আদালতে তোলার পর ইডির আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করছিলেন, তদন্তে নেমে ৩০ কোটির হদিশ পাওয়া গিয়েছে। ধৃতের কাছ থেকে একটি তথ্যসমৃদ্ধ ডায়েরি পাওয়া গিয়েছে বলেও ব্যাঙ্কশাল আদালতে জানিয়েছিলেন ইডির আইনজীবী। আদালতে ইডির আইনজীবী বলেছিলেন, ‘‘শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগেও দুর্নীতি হয়েছে। পুরো সিস্টেম দুর্নীতিতে ভরে গিয়েছে। প্রথমে মনে হচ্ছিল এই এই দুর্নীতি ভারত মহাসাগরের মতো বড়। কিন্তু তাতে ডুব দিয়ে দেখছি দুর্নীতি প্রশান্ত মহাসাগরের মতো বড়। তাতে এখন আরও নাটকীয় মোড় এসেছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…