প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

খবর লাইভ : শনিবার বিকেলে তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকে পড়ে যান। তখন স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। কিন্তু পরে ওখান দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক এই দৃশ্য দেখে তাঁকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠান। এই বিমানসেবিকাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এবার প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজ, শনিবার ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটনে প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু সামনে আসে। আবাসনের পাঁচতলা ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিমানসেবিকার দেহ। এটা খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। নেপথ্যে অন্য কোনও ঘটনাও থাকতে পারে বলে মনে করছেন পুলিশ অফিসাররা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন এই বিমানসেবিকা আগে কাতার এয়ারওয়েজে চাকরি করতেন। ২০১৯ সালেও তিনি কর্মরত ছিলেন। লকডাউনের পর থেকে তিনি আর কাজ করছিলেন না। এই বিমানসেবিকার নাম দেবপ্রিয়া বিশ্বাস। শনিবার বিকেলে তাঁর দিদির ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান তিনি। তবে এই পড়ে যাওয়াকে স্বাভাবিক হিসাবে দেখতে নারাজ পুলিশ। তাঁরা গোটা বিষয়টির তদন্তে নেমেছেন।
আরও পড়ুনঃ বোলারদের দাপটে নিউজিল্যান্ড সিরিজ ভারতের

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সে কাজে যোগ দেন দেবপ্রিয়া। তাঁর দিদির ফ্ল্যাট আবাসনেরই চারতলায়। আজ, শনিবার বিকেলে তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকে পড়ে যান। তখন স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। কিন্তু পরে ওখান দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক এই দৃশ্য দেখে তাঁকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠান। এই বিমানসেবিকাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী বিমানসেবিকার নাম দেবপ্রিয়া বিশ্বাস। তিনি যখন নীচে পড়েন, তখন তাঁর হাতে ছাদের গেটের চাবি ছিল। সুতরাং আগে তিনি ছাদে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। কারণ ছাদের দরজার গেটটি তালাবন্ধ ছিল। দেবপ্রিয়া আত্মহত্যাই করেছেন নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য আছে সেটা তদন্ত সাপেক্ষ। তবে দিদির ফ্ল্যাটে সবাইকে লুকিয়ে কেন ছাদে গিয়েছিলেন?‌ সেটা তদন্ত করে দেখা হচ্ছে। আর সেখান থেকে পড়ে গেলেন নাকি আত্মহত্যা করলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago