খবর লাইভ :প্রধানমন্ত্রীও এবার ট্রাফিক আইন ভেঙে জরিমানা দিলেন। না, এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এর কেন্দ্রে। জানা গিয়েছে, চলন্ত গাড়ির পিছনের সিটে বসে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাঁর সরকারের নতুন লেভেলিং আপ ফাণ্ড ঘোষণার প্রচার করার জন্য একটি ভিডিও রেকর্ডিং করেন। ভিডিওটি যাতে ভালোভাবে আসে সেই কারণে প্রধানমন্ত্রী নিজের সিটবেলটি খুলে ফেলেন। আর সেখানেই হয়ে যায় তাঁর বড় ভুল। বিষয়টি ব্রিটিশ পুলিশের নজরে আসে এবং তাঁরা প্রধানমন্ত্রী হলেও ঋষি সুনককে করে জরিমানা।
ঘটনাটি ল্যাঙ্কাশায়ার পুলিশ নিজেরাই টুইট করে জানিয়েছেন। অন্যদিকে ঋষি সুনক অবশ্য নিজেই ভুল স্বীকার করেন এবং তিনি ক্ষমা চেয়ে নেন তাঁর ভুলের জন্য। তবে বিষয়টি সে দেশের বিরোধীরা অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছেন।
ঋষি সুনকের জরিমানা হবার পর লেবার পার্টির মুখপাত্র জানিয়েছেন, ঋষি সুনক জানেন না কীভাবে সিট বেল্ট, তাঁর ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা, অর্থনীতি, এই দেশ পরিচালনা করতে হয়। এই তালিকা প্রতিদিন বাড়ছে।বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সেদেশে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…